ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জনপ্রিয় অভিনেতা বিজয়কে ১ লাখ রুপি জরিমানা

বিনোদন ডেস্ক : তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়কে ১ লাখ রুপি জরিমানা করেছেন মাদ্রাজ উচ্চ আদালত। মঙ্গলবার এই রায় দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইংল্যান্ড থেকে একটি রোলস রয়েস গোস্ট গাড়ি আমদানি করেন বিজয়। অন্য খরচ বহন করলেও এন্ট্রি ট্যাক্স দিতে রাজি হননি এই অভিনেতা। এজন্য তাকে নতুন রেজিস্ট্রেশন নম্বর দিতে অস্বীকৃতি জানানো হয়। পরবর্তী সময়ে এটি নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

আদালত তার আবেদন খারিজ করেছেন। বিজয়কে এন্ট্রি ট্যাক্স প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই অভিনেতাকে আরো ১ লাখ রুপি জরিমানা করা হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে এই জরিমানা তামিল নাড়ু মুখ্যমন্ত্রীর কোভিড-১৯ ফান্ডে প্রদান করতে নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় ইংল্যান্ড থেকে দামি গাড়ি আমদানি করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এন্ট্রি ট্যাক্স প্রদান করেননি। এজন্য তিনি মামলা করেছেন। বিজয়ের অনেক ভক্ত রয়েছে। তাই তার ট্যাক্স প্রদানের গুরুত্ব বোঝা উচিত।

বর্তমানে ‘বিস্ট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত বিজয়। এতে তার বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে। চলতি বছরের শুরুতে সিনেমার শুটিং শুরু হয়েছে। জর্জিয়াতে প্রথম শিডিউলের শুটিংও সম্পন্ন করেছে সিনেমার টিম। সিনেমাটিতে বিজয়কে একজন স্পেশাল এজেন্টের ভূমিকায় দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আগামী বছর এটি মুক্তির কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ

জনপ্রিয় অভিনেতা বিজয়কে ১ লাখ রুপি জরিমানা

আপডেট টাইম : ১১:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১