ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বার্জারের সঙ্গে যুক্ত হলেন জয়া

বিনোদন ডেস্ক : দেশের শীর্ষ অভিনেত্রী যুক্ত হলেন দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন নির্মাতা প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) সঙ্গে। এ পণ্যটির ব্র্যান্ড পরিচয়ে নতুন এক মাত্রা যোগ করতে জয়াকে শুভেচ্ছাদূত হিসেবে বাছাই করা হয়েছে।

সম্প্রতি হালের সেনসেশন জয়া আহসান ও বার্জারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মাধ্যমে জানানো হয়, আগামী দুই বছরের জন্য জয়া আহসান বার্জারের লাক্সারি সিল্ক পণ্যের বিভিন্ন ক্যাম্পেইন, এনগেজমেন্ট সেশন ও অন্যান্য প্রচারণামূলক কাজে সম্পৃক্ত থাকবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, বার্জার পেইন্টস বাংলাদেশের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নাওয়াজ, এবং ইউনিট্রেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিয়েটিভ চিফ মুনির আহমেদ খান।

জনপ্রিয় তারকা জয়া আহসান এখন থেকে বার্জারের বিভিন্ন প্রচারণা ক্যাম্পেইন ও কার্যক্রমে অংশগ্রহণ করবেন। যার মাধ্যমে বার্জারের লাক্সারি সিল্ক পণ্যগুলো এখন ক্রেতাদের কাছে আরও ভালো আবেদন তৈরি করতে পারবে।

জয়া আহসানও এ পার্টনারশিপ নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বার্জার দেশের অন্যতম কয়েকটি ব্র্যান্ডের মধ্যে একটি, যে ব্র্যান্ডকে মানুষের কাছে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। এমন একটি স্বীকৃত ও ভালোবাসার ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি আনন্দিত এবং আমি আশাবাদী এটি আমাকে ফ্যানদের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে একটি অভিজ্ঞতা প্রদান করবে।’

বার্জার পেইন্টস বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘জয়া আহসানের মতো একজন ব্যক্তিত্বসম্পন্ন জনপ্রিয় তারকা বার্জারের লাক্সারি সিল্ক পণ্যের স্লোগান প্রচার করবেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

তার গ্রহণযোগ্যতা ও কাজের প্রতি সততা অভিনয় দক্ষতার মতোই মনোমুগ্ধকর। বার্জার বিশ্বাস করে, তার উপস্থিতি ব্র্যান্ড ভ্যালু ও বাজারে এর অবস্থানে নতুন এক মাত্রা যোগ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ

বার্জারের সঙ্গে যুক্ত হলেন জয়া

আপডেট টাইম : ১০:২৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১