ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর লাইফ সাপোর্টে

বিনোদন ডেস্ক : দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি৷ গেল কয়েকদিনের তুলনায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তাকে হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। রোববার রাত ১০টার পর চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাবার অবস্থা সারাদিন ভালোই ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। উনাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। খুব কষ্ট করে চিকিৎসকরা এটা করেছেন। যন্ত্রণায় হাত পা ছুঁড়ছিলেন আমার বাবা। তার অক্সিজেন স্যাচুরেশন ৯০-এ উন্নীত হয়েছে। আমার বাবার জন্য দোয়া করবেন।

ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর লাইফ সাপোর্টে

আপডেট টাইম : ০৮:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১