ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকির অভিযোগে একজনকে গ্রেফতার

বিনোদন ডেস্ক : কলকতার টিভি অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকির অভিযোগে ঐশিক মজুমদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার প্রত্যুষা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যুষা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধায় সংবাদমাধ্যমের সূত্রে জানতে পারি কোনো একজনকে ধরা হয়েছে। তারপর লালবাজার থানা থেকে ফোন করে আমাকে জানানো হয়- শুক্রবার আমাকে ব্যাঙ্কশাল আদালতে যেতে হবে। বাকি তথ্য তারপর পাওয়া যাবে।

হুমকিদাতা গ্রেফতার হওয়ায় আগের থেকে অনেকটা নিশ্চিন্ত প্রত্যুষা। যদিও এখনো তিনি ধোঁয়াশায়। আসলেই সঠিক ব্যক্তিকে ধরা হয়েছে কি-না, তা নিয়েও চিন্তায় রয়েছেন।

জানা গেচে, ২০২০ সালের শুরু থেকে ধর্ষণের হুমকি পাচ্ছেন অভিনেত্রী প্রত্যুষা পাল। ‘তবু মনে রেখো’ খ্যাত নায়িকা দেড় সপ্তাহ আগে অভিযোগ দায়ের করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু তার অভিযোগ, গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দফতর থেকে বার বার ফিরে আসতে হয়েছে তাকে।

এর আগে তিনি ভারতের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ পাওয়ার পরেও নাকি সেই ব্যক্তি তাকে ধর্ষণের বর্ণনা দিয়ে মেসেজ করছিলেন ইনস্টাগ্রামে।

তিনি নিশ্চিত, নির্দিষ্ট একটি ব্যক্তিই তাকে মেসেজ করেছেন নানা প্রোফাইল থেকে। একটা প্রোফাইল ব্লক করে দিলে অন্য প্রোফাইল খুলে তাকে প্রশ্ন করা হচ্ছিল, ‘কী রে প্রোফাইল ব্লক করে দিলি কেন?’

প্রত্যুষা বুঝতে পারেন, বারবার ওই একই ব্যক্তি তাকে মেসেজ করছেন। চার-পাঁচ বার এই ঘটনার পুনরাবৃত্তি হতেই তিনি স্থানীয় সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে জানানো হয়, লালবাজার সাইবার সেলে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। তাতেও কোনো সুরাহা না হওয়ায় সংবাদমাধ্যমের সাহায্য নেন অভিনেত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি

প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকির অভিযোগে একজনকে গ্রেফতার

আপডেট টাইম : ১২:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১