ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের দাফন সম্পন্ন

বিনোদন প্রতিবেদক : বরেণ্য গণসংগীতশিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বংশীবাদক ফকির আলমগীরের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নন্দিত এই শিল্পী।

আজ শনিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়। এর আগে খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দাফনের পর তার কবরে ঢাকা দক্ষিণ সিটি করপোপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে সকাল ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ মাঠে প্রথম জানাজার আগে গার্ড অব অনার দেওয়া হয় স্বাধীন বাংলা বেতারের এই কণ্ঠসৈনিককে। পরে বেলা ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়ার্কার্স পার্টি, শিল্পকলা একাডেমি, কৃষক লীগসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকে তাকে শেষ শ্রদ্ধা জানান।

শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর বেসরকারি এক হাসপাতালের কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। রাত ১০টা ৫৬ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাগরণের শিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০৬:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১