ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

চুল পড়া রোধে করণীয় কী?

লাইফস্টাইল ডেস্ক : বর্ষাকালে চুলের সমস্যা যে শুধু মেয়েদের হয় এমনটা ভাবার কোনো কারণ নেই। ছেলেদেরও চুলের সমস্যা কম নয়। কিন্তু চুলের যত্নের বিষয়ে অধিকাংশ ছেলেই উদাসীন। এতে করে পরবর্তীতে তাদের চুলে নানান ধরণের সমস্যা দেখা দেয়। মেয়েদের চাইতে কিন্তু ছেলেদের মাথার ত্বকের ধরণ আলাদা। তাই পুরুষের চুলের জন্য চাই বাড়তি যত্ন। অকালে চুল পড়া রোধ এবং মলিন ও বিবর্ণ চুলকে সুন্দর করতে কী কী করবেন চলুন জেনে নেওয়া যাক।

চুল পড়ার যত কারণ : চুল তো আর এমনি এমনি পড়ে না। কারণটাও বেশ লম্বা। চুল পড়ার কারণের মধ্যে আছে সর্বদা দুশ্চিন্তা, ভয়, আশংকা, অশান্তির মধ্যে জীবন অতিবাহিত করলে অনেক সময় চুল পড়ে যেতে পারে। টাটকা শাক-সবজি, ফলমূল ইত্যাদি পরিমাণমতো না খেলে চুল পড়ে বা পেকে যেতে পারে। নিয়মিত ব্যায়াম, কায়িক পরিশ্রম না করলে শরীরের রক্ত চলাচল ব্যাহত হয়। ফলে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে না। এসব থেকেও চুল পড়ে। সৌন্দর্য চর্চার নানা কৃত্রিম পদ্ধতি বেশি ব্যবহারের ফলে চুল ক্ষতিগ্রস্ত হয়। বারবার রিবন্ডিং, রঙ করা চুলের ক্ষতির কারণ। পরিবেশ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ ইত্যাদি পরোক্ষভাবে দায়ী চুল পড়ার জন্য।
চুল পড়া রোধ করতে যা যা করবেন : ১. মেহেদির সাথে আমলকীর গুঁড়া, ২ টেবিল চামচ দুধ দিয়ে পেস্ট তৈরি করে নিয়ে চুলে লাগাতে হবে। ১ ঘণ্টার পর শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলতে হবে। বাইরের কেমিক্যাল পণ্য দিয়ে চুল রঙ না করে মেহেদি ব্যবহার করা অনেক বেশি নিরাপদ। মেহেদির ব্যবহার চুলের গোড়াকে মজবুতও করে।

২. মেথি চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান। নারকেল তেল হালকা গরম করে নিয়ে মেথি গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। চুল পড়া রোধ করার জন্য সপ্তাহে ৩ দিন এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

৩. একটি ডিমের সাদা অংশ ও ৪ টেবিল চামচ টক দই খুব ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে ১ টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগাতে হবে। ২০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ১ বার এটা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

৪. অতিরিক্ত খুশকি চুল পড়াকে তরান্বিত করে। তাই চুলের স্বাস্থ্য ঠিক রাখতে ও খুশকি দূর করতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল গরম করে নিয়ে এতে পাতিলেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়াসহ পুরো চুল লাগিয়ে ১ ঘণ্টা পর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ বার চুলে অলিভ অয়েল লাগাতে হবে। খুশকি দূর হবে সাথে চুলও হবে কোমল ও ঝলমলে। একই পদ্ধতিতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

চুল পড়া রোধে করণীয় কী?

আপডেট টাইম : ০৮:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১