ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

এবার ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে আম পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু’ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবনে সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জাকার্তার বাংলাদেশ দূতাবাস ইন্দোনেশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো এক হাজার কেজি আম দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, প্রেসিডেন্ট সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অফিসাররা এ উপহার গ্রহণ করেন।

এছাড়া ব্রুনাইয়ের সুলতানকেও এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙা’ আম পাঠান প্রধানমন্ত্রী। উপহারের এ আমগুলো ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-ভুটান-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানকে আম উপহার পাঠিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

এবার ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে আম পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১