ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ এবং ৪ জন উপসর্গ নিয়ে মারা যান। শনিবার সকাল ৮টা থেকে রবিবার (০১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।

একই সময়ে ৫৩৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৮১ জনের।

এ নিয়ে করোনায় গত তিন দিনে কুষ্টিয়ায় ৩৩ জনের মৃত্যু হলো। এর আগে ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত এক মাস এ জেলায় ৪৩৯ জনের মৃত্যু হয়। গত বছরের ২২ এপ্রিল কুষ্টিয়ায় প্রথম করোনা শনাক্তের পর আজ পর্যন্ত এ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬৬১ জনের।

২৫০ শয্যার কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আলম জানান, স্বাস্থবিধি না মানায় এই জেলার মানুষের মধ্যে করোনায় আক্রান্ত এবং মৃত্যু বেড়েই চলেছে। হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী আসছে। এখন পর্যন্ত ২৫০ শয্যার এই করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত হয়ে ১৯১ জন এবং উপসর্গ নিয়ে ৫২ জনসহ ভর্তি আছেন ২৪৩ জন রোগী। এদের অধিকাংশেরই অক্সিজেন দিতে হচ্ছে।

তিনি বলেন, এর বাইরে উপজেলা হাসপাতালগুলোতেও আরো শতাধিক রোগী ভর্তি আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৪:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১