ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ধর্ষণের অভিযোগে আটক দীপিকা’র সহ-অভিনেতা!

বিনোদন ডেস্ক : ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে ক্রিস উ নামের একজন অভিনেতাকে যিনি চাইনিজ বংশোদ্ভূত কানাডার নাগরিক। তিনি দীপিকার সঙ্গে হলিউডের ‘xXx : Return of Xander Cage’ ছবিতে অভিনয় করেছিলেন। খবর : হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, কানাডার নাগরিক ক্রিস। বেশ কিছুদিন ধরেই তিনি চীনে বসবাস করছিলেন। সিনেমায় অভিনয়ের আগে একটি পপ ব্যান্ডের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালে মুক্তি পাওয়া হলিউড অ্যাকশন থ্রিলার ‘xXx : Return of Xander Cage’ এর মাধ্যমেই তার এবং দীপিকার হলিউডে অভিষেক হয়।

জানা গেছে, ক্রিসের বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তার অভিযোগ করেছেন। জুলাই মাসে এক নারী অভিযোগ করেন, তিনি যখন ১৭ বছরের ছিলেন, তখন তাকে ধর্ষণ করা হয়। অনলাইনে নাকি নারীদের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন ক্রিস। তারপর তাদের সঙ্গে সাক্ষাৎ শুরু করতেন। সুযোগ বুঝে ধর্ষণ করতেন।

এ ঘটনার পরই শনিবার রাতে ক্রিসকে আটক করে চীনের পুলিশ। তবে তার পক্ষ থেকে অফিশিয়ালি এ বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়া হয়নি। তবে ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় চীনের নাগরিকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ক্রিসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

পোরসের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন ক্রিস। ধর্ষণে অভিযুক্ত হওয়ার পরই সে চুক্তি বাতিল করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ধর্ষণের অভিযোগে আটক দীপিকা’র সহ-অভিনেতা!

আপডেট টাইম : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১