ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে আজও

নিজস্ব প্রতিবেদক : চলছে শ্রাবণ মাস। ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। আজ বুধবার (৪ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের দুই-এক জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান‌্য হ্রাস পেতে পারে এবং দেশের অন‌্যত্র দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকালও বৃষ্টি হতে পারে। আর পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব‌্যাহত থাকতে পারে।

বুধবার সকালে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। সেখানে ১২৫ মিলিমিটার বৃস্টি হয়েছে। এছাড়া, একই সময়ে ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে। থেমে থেমে হালকা অথবা ভারী বৃষ্টি হতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে আজও

আপডেট টাইম : ১২:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১