ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী রাজ মাদকসহ আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ নজরুল ইসলাম রাজকে মাদকসহ আটক করেছে র‌্যাব। বুধবার রাত ১০টার পর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে অবশ্য র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।’

রাজের গুলশানের বাসায় অভিযানে থাকা একটি সূত্র জানায়, বনানী ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হয়। বাসার বিভিন্ন স্থান থেকে তল্লাশি করে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিসা ও সিসা খাওয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসময় রাজ তার এক সহযোগীকে নিয়ে বাসায় অবস্থান করছিলেন। পরে দুইজনকে আটক করে র‌্যাব।

এর আগে বুধবার বিকেলে গ্ল্যামার গার্ল ও চিত্রনায়িকা পরীমনি বাসার ভেতরে মিনিবারের সন্ধান পায় র‌্যাব। রাতেই রাজের বাসায় অভিযান শুরু করে।

নজরুল ইসলাম চলচ্চিত্র অঙ্গনের বেশ পরিচিত মুখ। তিনিও পরীমনির সঙ্গে ব্ল্যাকমেইলসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে র‌্যাবের কাছে প্রাথমিক তথ্য আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী রাজ মাদকসহ আটক

আপডেট টাইম : ১০:৪২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১