ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
`২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেতা নিলয় আলমগীর

বিনোদন প্রতিবেদক : সুপারহিরো খ্যাত অভিনেতা নিলয় আলমগীর দ্বিতীয় বিয়ে করেছেন। আজ বুধবার (১১ আগস্ট) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বিয়ের খবরটি জানিয়েছেন। তার স্ত্রীর নাম তাবাসসুম হৃদি। তিনি ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী।

মাসখানেক আগে তার উত্তরার বাসায় বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। করোনার কারণে ছিল না তেমন কোনো আয়োজন। বর-কনে দুজনের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। শোবিজে নিলয়ের কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন।

নিলয় তার বিয়ে প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে বলেন, ‘গত ৭ জুলাই আমাদের বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ অনুভূতিও ভালো। সবার কাছে দোয়া চাই।’

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম বিয়ে করেন নিলয়।

প্রেম করে তিনি বিয়ে করেছিলেন মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখকে। পারিবারিক বোঝাপড়ার অভাবে সেই সংসার ভেঙে যায়। আলোচনার মাধ্যমে দুই তারকা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

এরপর শোনা যায় বিয়ে করে আবারও সংসারী হয়েছেন শখ। এবার নতুন সংসার পাতলেন নিলয়ও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

`২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেতা নিলয় আলমগীর

আপডেট টাইম : ০৪:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১