ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পীরগাছার চৌধুরাণীর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আশরাফুল ইসলাম গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দামমোদরপুর ইউনিয়নের ভাঙামোড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশরাফুল ইমলাম তার এক বন্ধুসহ মোটরসাইকেলে উপজেলার বকসীরদীঘিতে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে চৌধুরাণীর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলচালক আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় একই এলাকার তার বন্ধু মোটরসাইকেল আরোহী ওয়াজেদ মিয়া (৩১) ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৯:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১