ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

পূর্ণ অনুমোদন পেলো ফাইজার/বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পূর্ণ অনুমোদন পেয়েছে ফাইজার/বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা। স্থানীয় সময় সোমবার এই অনুমোদন দেয় এফডিএ। আনাদোলু এজেন্সির থেকে এ তথ্য জানা যায়।

৯ মাস আগে ফাইজারের টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। ৯ মাস পর পূর্ণ অনুমোদন দিলো প্রতিষ্ঠানটি। অবশ্য ফাইজার যে পূর্ণ অনুমোদন পেতে যাচ্ছে সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিলো।
এই অনুমোদন যারা টিকা নিতে এতোদিন অনাগ্রহী ছিল তাদের আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এফডিএ জানিয়েছে, পূর্ণ অনুমোদন দেওয়ার আগে তারা এই টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখার জন্য ৪০ হাজার মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। তাদের ট্রায়ালে দেখা গেছে ফাইজারের টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকর।

এদিকে পূর্ণ অনুমোদন পাওয়ার পর ফাইজারের ভারপ্রাপ্ত কমিশনার জানেট উ্ডকক এক বার্তায় বলেছেন, ‘এফডিএ’র অনুমোদন পাওয়াটা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এই কঠিন সময়ে ফাইজারের জন্য একটা মাইলস্টোন। এখন মানুষ এই টিকা নেওয়ার ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারবে। আত্মবিশ্বাসী হতে পারবে ফাইজারের টিকার স্ট্যান্ডার্ড, কার্যকারিতা ও উৎপাদনের গুণগত মান সম্পর্কে। কারণ, এটা এখন এফডিএ’র পূর্ণ অনুমোদন পাওয়া টিকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পূর্ণ অনুমোদন পেলো ফাইজার/বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা

আপডেট টাইম : ১১:৪৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১