ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৬৮৮ কোটি টাকা রিজভিঃ জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি রংপুরে সাংবাদিক উৎস হত্যা : একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক বিচারকদের জন্য এআই ব্যবহারে সতর্ক করলেন আইনমন্ত্রী দুই দিনে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের দরজা খুলেছে : রুহুল কবির রিজভী

পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ স্থগিত

ক্রীড়া ডেস্ক : নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। যেটার আয়োজক ছিল আফগানিস্তান। কিন্তু আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) অনুরোধে এই সিরিজটি স্থগিত করা হয়েছে।

এ বছর আর হচ্ছে না সিরিজটি। আগামী বছর সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। আফগান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে সোমবার রাতে এক টুইট বার্তায় এমনই তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধ গ্রহণ করেছে এবং আসন্ন ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে। মূলত আফগানিস্তানে চলমান পরিস্থিতি, কাবুল থেকে ফ্লাইট চলাচলের অনিশ্চিয়তা, সম্প্রচার সুবিধার অনিশ্চিয়তা ও শ্রীলঙ্কায় চলমান করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সিরিজটি স্থগিত করা হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২২ সালে সুবিধাজনক সময়ে এই সিরিজটি আয়োজন করবে।

এদিকে শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে। ইতোমধ্যে দেশটিতে ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। যদিও একদিন আগে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারদের তারা ভিসা দিয়েছে এই সিরিজ আয়োজনের জন্য। কিন্তু উদ্ভুত সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর আর হচ্ছে না সিরিজটি।

তথ্যসূত্র: ডেইলি পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটার

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক

পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ স্থগিত

আপডেট টাইম : ১১:৪৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১