ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল বিচারপতি আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ক্যান্সার ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন প্যানক্রিয়াটাইটিসে (অগ্ন্যাশয়ের প্রদাহ) আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি।

এর আগে, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে আমির হোসেনসহ ১০ জনকে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেন আর নেই

আপডেট টাইম : ১২:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১