ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আফগানিস্তানে সহায়তা স্থগিত করলো বিশ্ব ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্ব ব‌্যাংক।

আজ বুধবার (২৫ আগস্ট) বিবিসি’র এক খবরে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফগানিস্তানে সহায়তা দেওয়া স্থগিত করার পর কিছু দিনের মধ্যেই বিশ্ব ব‌্যাংক এ ঘোষণা দিলো।

এদিকে, বাইডেন প্রশাসনও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের যে সম্পদ যুক্তরাষ্ট্রে আছে তা যেন তালেবানের কাছে না পৌঁছায় সেই ব‌্যবস্থা গ্রহণ করেছে।

বিশ্ব ব‌্যাংকের মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা আফগানিস্তানে সহায়তা স্থগিত করেছি। আমাদের অভ্যন্তরীণ নীতি এবং পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখছি।’
এদিকে, আফগানিস্তান দখলের পর তালেবান তাদের দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে। দুই মন্ত্রীর এক জনকে অর্থ ও অপরজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সদর ইব্রাহিমকে। এছাড়া গোয়েন্দাপ্রধান হবেন নাজিবুল্লাহ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আফগানিস্তানে সহায়তা স্থগিত করলো বিশ্ব ব্যাংক

আপডেট টাইম : ১১:২০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১