ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

ফের বিয়ের পিঁড়িতে প্রকাশ রাজ

বিনোদন ডেস্ক : ফের বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের অন্যতম খলনায়ক প্রকাশ রাজ। তাও ছেলের অনুরোধে। কিন্তু তিনি বিয়ে করলেন কাকে? এ নিয়ে রয়েছে চমক।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার ছিল প্রকাশ রাজের ১১তম বিবাহবার্ষিকী। এই দিনেই তিনি নিজের স্ত্রী পনি ভর্মার সঙ্গে আবারও বিয়ে সারলেন।

টুইটারে বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আজ রাতে আমরা ফের বিয়ে করলাম, কারণ আমাদের ছেলে এ বিয়ের সাক্ষী থাকতে চেয়েছে।’ এরপর নিজের স্ত্রীকে বিয়ে করে আংটি পরিয়ে দেন প্রকাশ।

এর আগে ২০১০ সালের ২৪ আগস্ট পনি ভর্মাকে বিয়ে করেন প্রকাশ রাজ। যদিও পনি ভর্মাই তার প্রথম স্ত্রী নন। ১৯৯৪ সালে ললিতা কুমারিকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

এদিকে প্রকাশের প্রথম পক্ষের দুই সন্তান মেঘনা এবং পূজার সঙ্গেও দারুণ সম্পর্ক পনির। তারাও বাবার বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসেছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ফের বিয়ের পিঁড়িতে প্রকাশ রাজ

আপডেট টাইম : ০১:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১