ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

আরও ৩ দিন বৃষ্টি থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক : দেশের ওপর সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারি বর্ষণ হচ্ছে। আগামী তিন দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।’

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে আগামী তিন দিন আবহাওয়া মোটামুটি এমন থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

গতকাল বুধবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারে, ১৯৬ মিলিমিটার। এ সময়ে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬ মিলিমিটার।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় ১১৯, হাতিয়ায় ১১৬, তাড়াশে ১১২, মাইজদীকোর্টে ৮২, চট্টগ্রামে ৬৬, সীতাকুণ্ডে ৩৫, ফেনী ৩৭, শ্রীমঙ্গলে ৬২, রাজারহাটে ৬৭, তেঁতুলিয়ায় ৭৬, টেকনাফে ৪৬, চুয়াডাঙ্গায় ৪১, কুমারখালীতে ২৭, দিনাজপুরে ২৬, ডিমলায় ২৯, বরিশালে ১৯, ময়মনসিংহে ২৩, নেত্রকোনায় ১৭, টাঙ্গাইলে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

আরও ৩ দিন বৃষ্টি থাকতে পারে

আপডেট টাইম : ০৬:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১