ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বাঘারপাড়ায় পাট জাগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় পাট জাগ দিতে গিয়ে আলম হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে পাট জাগের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলম হোসেন উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের গোলাম ছরোয়ার মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আলম হোসেন ওই গ্রামের মাহবুব মাস্টারের পুকুরে পাট জাগ দিচ্ছিলেন। সঙ্গে ছিলেন ছোট ছেলে চয়ন। সন্ধ্যার কিছুক্ষণ আগে চয়নকে বাড়ি পাঠিয়ে দেন। তবে পাট জাগ দেওয়া শেষে সন্ধ্যার পরও বাড়ি ফেরেননি আলম মোল্যা। তখন থেকেই বিভিন্ন স্থানে তার খোঁজ করা হয়।

একপর্যায়ে শুক্রবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের সেই পাট জাগের নিচ থেকে আলম মোল্যার মরদেহ উদ্ধার করা হয়।

নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার জানান, আলম মোল্যার কপালে কাটা দাগ ছিল। ধারণা করা হচ্ছে পুকুরের কালভার্টের সিঁড়ি দিয়ে রাস্তায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। ওই অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বাঘারপাড়ায় পাট জাগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ১০:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১