ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

স্বামীর পর্নকাণ্ড: ভুল থেকে শিক্ষা নেবেন শিল্পা

বিনোদন ডেস্ক : জীবন শিক্ষা দিয়েছে, তিনি শিক্ষা নিয়েছেন। থমকে দাঁড়িয়েছেন। আবার পথ চলেছেন। পর্নোকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতার হওয়াসহ কোনো বাধায় তার পথ আটকাতে পারেনি। ভুল থেকে শিখতে শিখতে এগিয়েছেন তিনি। সেই বার্তাই আরও একবার জানান দিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের কয়েকটি পঙক্তি তুলে ধরেছেন শিল্পা। সেখানে লেখা, টুকরো টুকরো ভুল না করলে আমরা কখনোই ঘটনাবহুল জীবন পাব না। কিন্তু সেই ভুলগুলো যাতে খুব বিপজ্জনক না হয় বা অন্যের ক্ষতি না করে, সেই দিকে আমাদের নজর দিতে হবে। কিন্তু ভুল আমাদের হবেই।

নিজেদের ভুলকে দুইভাবে দেখার কথা বলা হয়েছে সেই বইয়ে। ভুল করে অনেকেই সেটাকে ভুলে যেতে পারেন। আবার একটা ভুলকে জীবনের এক কঠিন অভিজ্ঞতা হিসেবেও দেখা যেতে পারে। কারণ সেই ভুলগুলোই অনেক শিক্ষা দিয়ে যেতে পারে।

গত এক মাসেরও বেশি সময় ধরে চলা বিতর্ককে কী তবে এক রকম শিক্ষা হিসেবেই দেখছেন শিল্পা শেঠী? কঠিন পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর শিক্ষা নিচ্ছেন তিনি?

কারণ, ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা লেখা তেমনই ইঙ্গিত করছে। যার শেষে লেখা, আমি ভুল করব। আবার নিজেকে ক্ষমা করব এবং সেই ভুলগুলো থেকে শিখব।

জীবনে ঝড় বয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়িয়েছেন শিল্পা। হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। লড়াই করার, লড়াই করে জেতার জন্য মরিয়া এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

স্বামীর পর্নকাণ্ড: ভুল থেকে শিক্ষা নেবেন শিল্পা

আপডেট টাইম : ১২:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১