ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আগামী ১২ সেপ্টেম্বর যবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

ঢাকা : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এছাড়া ১৫ অক্টোবরের মধ্যে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সভায় স্নাতকোত্তর পর্যায়ে ১২-৩০ সেপ্টেম্বর পর্যন্ত সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। আবাসিক হলে অবস্থান করতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। হলে অবস্থানের জন্য তাদের ১০ সেপ্টেম্বর ক্যাম্পাসে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা এবং করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে। কোনো শিক্ষার্থী করোনা পজিটিভ হলে বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনায় তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। সুস্থ হলে পরে সংশ্লিষ্ট বিভাগ তার পরীক্ষা নিবে। পরীক্ষা চলাকালীন হলে অবস্থানরত শিক্ষার্থীদের একদিন পরপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী পরীক্ষার্থীদেরকে পরিবহনে আনা-নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণে সিদ্ধান্ত হয়। ১৫ অক্টোবরের পূর্বে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিজ দায়িত্বে করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিতে নির্দেশ দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আগামী ১২ সেপ্টেম্বর যবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

আপডেট টাইম : ০৫:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১