ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

তৃতীয় বিয়ে সারলেন অভিনেতা অপূর্ব, প্রকাশ্যে নবদম্পতির ছবি

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ছোট পর্দায় দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে বর-কনে অপূর্ব-শাম্মার ছবি। সোশ‌্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এসব ছবি।

একটি ছবিতে দেখা যায়—পাশাপাশি সোফায় বসে আছেন অপূর্ব-শাম্মা। অপূর্বর পরনে পাজামা-পাঞ্জাবি। অন্যদিকে লাল রঙের লেহেঙ্গার সঙ্গে ওড়না পরেছেন শাম্মা। আরেকটি ছবিতে হাস‌্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায় শাম্মাকে। আর অপূর্ব শরবতের গ্লাস হাতে বসে আছেন। আরেকটি ছবিতে একই উড়নার নিচে বসে আছেন তারা।
বৃহস্পতিবার সন্ধ‌্যায় অপূর্বর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত একজন রাইজিংবিডিকে বলেন—‘এখনো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। আজ রাতে সবকিছু হবে।’

গত ২৯ আগস্ট অপূর্বর উত্তরার বাসায় বাগদান সম্পন্ন হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বুধবার (১ সেপ্টেম্বর) জিয়াউল ফারুক অপূর্ব রাইজিংবিডিকে বলেন—‘বিয়ের মতো একটি পবিত্র কাজ করতে যাচ্ছি, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। আমি চেয়েছিলাম বিয়ের পরেরদিন খবরটি সবাইকে জানাতে। কিন্তু তা চেপে রাখতে পারিনি। যেহেতু সবাই জেনে গেছেন, তাই ভাবলাম সব জানিয়েই দিই।’

সবার কাছে দোয়া চেয়ে অপূর্ব বলেন—‘আমার বর্তমান অবস্থানের পেছনে সবচেয়ে বড় অবদান ভক্ত-অনুরাগীদের। তারা সবসময় আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি চাই, বরাবরের মতো আমার এই নতুন জীবনে তারা পাশে থাকবেন। সবাই আমাদের জন‌্য দোয়া করবেন।’

অপূর্বর হবু স্ত্রী শাম্মার জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি স্বনামধন‌্য গাড়ির কোম্পানিতে কর্মরত আছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তৃতীয় বিয়ে সারলেন অভিনেতা অপূর্ব, প্রকাশ্যে নবদম্পতির ছবি

আপডেট টাইম : ১১:২৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১