ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

সিদ্ধার্থ-শেহনাজ বিয়ে করতে চেয়েছিলেন আগামী ডিসেম্বরে

বিনোদন ডেস্ক : হিন্দি টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা। সম্প্রতি না ফেরার দেশে চলে গেছেন তিনি।

এদিকে রিয়েলিটি শো ‘বিগ বিস ১৩’ বিজয়ী সিদ্ধার্থের সঙ্গে অভিনেত্রী শেহনাজ গিলের প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। এই অভিনেতার সঙ্গে ‘বিগ বস’-এ তিনিও প্রতিযোগী ছিলেন। তাদের রসায়ন দর্শকদের মন কেড়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছর ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা করেছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। ইতোমধ্যে নাকি বাগদানও সেরেছিলেন তারা। বিয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন।

একটি সূত্র জানান, বিয়ের বিষয়ে পরিবারকে জানিয়েছিলেন তারা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জোর প্রস্তুতি শুরু হয়েছিল। বিয়ের জন্য মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেল ভাড়া করতে চেয়েছিলেন তারা। তিন দিন ধরে বিয়ের আয়োজনের পরিকল্পনা ছিল। বিষয়টি তারা গোপনই রেখেছিলেন।

সিদ্ধার্থের মৃত্যুর পর ভীষণ ভেঙে পড়েন শেহনাজ গিল। এই অভিনেতার শেষকৃত্যের আগে কান্নাজড়িত অবস্থায় তাকে দেখা যায়। কথিত প্রেমিকের নাম ধরে ডাকতে ডাকতে একাধিকবার মূর্ছা যান তিনি।

‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তাক’সহ বেশ কয়েকটি টিভি ধারবাহিকে দেখা গেছে সিদ্ধার্থ শুক্লাকে। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা সিক্স’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে বলিউডে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

সিদ্ধার্থ-শেহনাজ বিয়ে করতে চেয়েছিলেন আগামী ডিসেম্বরে

আপডেট টাইম : ১০:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১