ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ক্লাস-সময় কমবে স্কুল-কলেজে

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও সপ্তাহের শুরুতে একদিন করে ক্লাস নেওয়া হবে। নিয়মিত সিলেবাস অনুযায়ী বিষয় কমিয়ে ৮টি ক্লাসের পরিবর্তে নেওয়া হবে চার-পাঁচটি করে ক্লাস।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যেহেতু দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল তাই আপাতত ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পাঠদান শুরু হবে। এক্ষেত্রে চলতি ও আগামী বছরের এসএসসি-এইচএসসি এবং পঞ্চম শ্রেণির পিইসি শিক্ষার্থীদের সপ্তাহের ছয়দিন ক্লাস নেওয়া হলেও বাকিদের প্রতি সপ্তাহের শুরুতে একদিন করে ক্লাস হবে।

আপাতত সিলেবাস অনুযায়ী সব ক্লাস করানো হবে না বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নিয়মিত আধ ঘণ্টার পরিবর্তে ৪-৫ ঘণ্টায় ক্লাস নেওয়া হবে চার-পাঁচটি। একটি শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের দু-তিনটি ক্লাসে বসানো হবে।

ডা. দীপু মনি বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং করা হবে। প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণ প্রতিবেদন হিসেবে একটি চেক লিস্ট তৈরি করে পাঠাতে হবে। সবকিছু ঠিক থাকলে সপ্তাহে একদিন এর পরিবর্তে দুদিন, এভাবে স্বাভাবিক রুটিনে পাঠদান কার্যক্রম শুরু করা হবে। শুরুতে শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে ক্লাসের সময় কমানোর সিদ্ধান্ত হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় শিক্ষার্থীদের অবশ্যই সারিবদ্ধ হয়ে মাস্ক পরে ভেতরে প্রবেশ করতে হবে বলে জানান মন্ত্রী। এছাড়া দেশের কোথাও স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি মানা না হলে বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ক্লাস-সময় কমবে স্কুল-কলেজে

আপডেট টাইম : ০৮:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১