ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পীরগাছায় ৫ মিনিটের ব্যবধানে দুই ডোজ টিকা

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় ৫ মিনিটের ব্যবধানে আছিয়া খাতুন (৭৯) নামের এক বৃদ্ধাকে দুই ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। আছিয়া খাতুন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।

আছিয়া খাতুনের পুত্রবধূ রওশন আরা বলেন, সকাল ১১টার দিকে আমার শাশুড়ি ও স্বামীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর বুথে দ্বিতীয় ডোজ টিকার জন্য কার্ড জমা দেওয়া হয়। কার্ড ফেরত দেওয়ার পর টিকা নেওয়ার কক্ষে গেলে প্রথমে আমার শাশুড়ির ডান হাতে একটি টিকা দেওয়া হয়। এরপর আমি টিকা নিয়ে এসে দেখি আবারও ডান হাতেই তাকে টিকা দেওয়া হচ্ছে। আমার শাশুড়ি নিষেধ করার পরেও দ্রুত টিকা দেওয়া সম্পন্ন করা হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আমার শাশুড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।

আছিয়া খাতুন বলেন, ‘আমি টিকা নিয়ে বেড়িয়ে আসছি এমন সময় গেটে দায়িত্বরত একজন জোর করে আবারও টিকা দেওয়ার রুমে নিয়ে যায়। আমি টিকা নিয়েছি বলার পরেও তারা শোনেনি। কথা বলতে বলতেই দ্রুত আরেক ডোজ টিকা দেওয়া হয়।’

বৃদ্ধার ছেলে খোরশেদ আলম বলেন, মাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছি। তবে ডাক্তাররা বলেছেন কোনো সমস্যা হবে না। এখন মাকে নিয়ে বাড়িতে ফিরেছি।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, ‘পরপর দুইবার টিকা নেওয়া ওই বৃদ্ধাকে প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কোনো সমস্যা হয়নি। সমস্যা হলে ওই সময়ের মধ্যেই হতো। যেহেতু কোনো সমস্যা হয়নি তাই তাকে বাড়িতে পাঠানো হয়েছে।’

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখতেছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পীরগাছায় ৫ মিনিটের ব্যবধানে দুই ডোজ টিকা

আপডেট টাইম : ০৪:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১