ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

অভিনেত্রী ডেইজি আহমেদ হাসপাতালে

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক বুলবুল আহমেদের সহধর্মিণী অভিনেত্রী ডেইজি আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। গণমাধ্যমকে এমনটাই জানান তার ছোট মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।

তিনি জানান, তার মায়ের ফুসফুসে পানি জমেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) এনজিওগ্রাম করা হয়েছে। ১১ সেপ্টেম্বর নাগাদ পেসমেকার বসানোর কথা রয়েছে। বলেন, ‘এনজিওগ্রাম রিপোর্টে হার্টে কোনও ব্লক ধরা পড়েনি। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, হার্টে পেসমেকার লাগানো দরকার। অস্ত্রোপচারের জন্য তার শারীরিক অবস্থা জানতে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আশা করছি পরশু (১১ সেপ্টেম্বর) নাগাদ পেসমেকার বসানো সম্ভব হবে।’

গত জুলাই মাসে করোনায় আক্রান্ত হন তিনি। পরবর্তীতে বেশ সুস্থ ছিলেন। কিন্তু ১ সেপ্টেম্বর রাতে হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যান এই জ্যেষ্ঠ অভিনেত্রী। অবস্থার আরও অবনতি হলে গত ৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।

ঐন্দ্রিলা তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ডেইজি আহমেদ চার দশকের অভিনয়জীবনে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

অভিনেত্রী ডেইজি আহমেদ হাসপাতালে

আপডেট টাইম : ০৯:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১