ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মারা গেছেন জাপার সংসদ সদস্য প্রফেসর মাসুদা রশিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) ।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর মগবাজারে নিজ বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাসুদা এম রশিদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। সঙ্কটাপন্ন অবস্থায় ভোররাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রফেসর মাসুদা রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন।

শোক বার্তায় তিনি বলেন, ‘অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিতে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হওয়ার নয়। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অবদানের কথা জাতীয় পার্টি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’

অপর এক শোক বার্তায় মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মারা গেছেন জাপার সংসদ সদস্য প্রফেসর মাসুদা রশিদ

আপডেট টাইম : ১০:২০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১