ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার নিবন্ধনে ওয়েবলিংক চালু

নিজস্ব প্রতিবেদক : দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনতে একটি ওয়েবলিংক চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এজন্য যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার এ লিংকটি চালু করেছে ইউজিসি। এখনও যেসব শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেননি, এ লিংক ব্যবহার করে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। যাদের জন্মনিবন্ধন সনদ নেই, তাদের দ্রুত সনদ সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছে ইউজিসি। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ দিতে অনুরোধ করেছে ইউসিজি।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, কমিশনের লক্ষ্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে টিকার আওতায় নিয়ে আসা। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা এ ওয়েবলিংকের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে তারাও এ লিংক ব্যবহার করে সুরক্ষা অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এ ওয়েবলিংকের মাধ্যমে টিকাগ্রহণকারী ও নিবন্ধনকারী শিক্ষার্থীর সঠিক সংখ্যা জানা যাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের তথ্য পাওয়ার পর স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবে ইউজিসি।

২৭ সেপ্টেম্বরের মধ্যে যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের কাজটি শেষ করতে পারবে, তারা চাইলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় খুলতে পারবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার নিবন্ধনে ওয়েবলিংক চালু

আপডেট টাইম : ০৮:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১