ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

আগামীকাল সাংবাদিক নেতাদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : দেশের সাংবাদিকদের শীর্ষ ছয় সংগঠনের নেতৃবৃন্দের ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে আগামীকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে। এতে জাতীয় প্রেস ক্লাব, ডিইউজে (দুই অংশ), বিএফইউজে (দুই অংশ) ও ডিআরইউ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আজ রাতে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক বৈঠক এই সিদ্ধান্ত হয়।

সম্প্রতি সরকারী সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

এভাবে ব্যাংক হিসাব তলব করে সংবাদিক সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দের সম্মানহানি করা হয়েছে বলে তারা মনে করেন। এ ঘটনায় ইতিমধ্যে পৃথকভাবে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

ব্যাংক হিসাব তলব করা ১১ সাংবাদিক নেতা হচ্ছেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আব্দুল কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

আগামীকাল সাংবাদিক নেতাদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১০:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১