ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অনুমতি পেলো ডিপজলের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক : ডিপজলের দেশপ্রেমভিত্তিক সিনেমা ‘এ দেশ তোমার আমার’ সিনেমাটি সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এফ আই মানিক পরিচালিত সিনেমাটির নির্মাণ অনেক আগে শুরু হলেও কিছু জটিলতার কারণে নির্মাণ কাজ শেষ হতে বিলম্ব হয়। অবশেষে সবকাজ শেষ করে সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেয়া হয়। গত বৃহস্পতিবার সিনেমাটি সেন্সরবোর্ডের সদস্যরা দেখেন। এর গল্প এবং বিষয়বস্তু ও নির্মাণশৈলী দেখে তারা ভূয়সী প্রশংসা করেন। সিনেমাটি আনকাট ছাড়পত্র পাওয়ায় ডিপজল অত্যন্ত খুশি। তিনি বলেন, সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি, দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি ম্যাসেজ দিতে।

সেন্সরবোর্ড সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। এতে আমাদের চেষ্টার বিষয়টি সফল হয়েছে। আশা করি, দর্শক একটি ভাল সিনেমা দেখতে পাবেন। তিনি বলেন, আমি বরাবরই দর্শকের মনের মতো করে সিনেমা নির্মাণ করতে চাই। সিনেমায় একটি ভাল গল্প তুলে ধরতে চেষ্টা করি। আমার প্রত্যেকটি সিনেমায়ই মানুষের আবেগ-অনুভূতিকে ধারণ করে গল্প বলা হয়। ‘এ দেশ তোমার আমার’ একটি ভিন্ন ধারার সিনেমা। এর গল্পটির শক্ত ভিত্তি রয়েছে। সিনেমাটিতে একঝাঁক তারকা অভিনয় করেছেন। মৌসুমী, রোমানা, আন্নাসহ আরও অনেকে আছেন। এটি একটি তারকাসমৃদ্ধ সিনেমা। উপযুক্ত সময়ে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অনুমতি পেলো ডিপজলের নতুন সিনেমা

আপডেট টাইম : ১০:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১