ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে ভারতে। দেশটির সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ১ হাজার ৩৮০ কিলোমিটার। দিল্লি, ফরিদাবাদ, সোহনা, জেওয়ার বিমানবন্দরের মতো এলাকাকে জুড়বে এটি। এই এক্সপ্রেসওয়ে জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট পর্যন্ত যাবে। এটি তৈরি করতে ৯৮ হাজার কোটি রুপি খরচ হবে। আগামী বছরের মার্চের মধ্যে এই এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এখন ট্রাকের মাধ্যমে মুম্বাই ও দিল্লিতে যেতে লাগে ৪৮ ঘণ্টা। গাড়িতে করে যেতে ২৪-২৬ ঘণ্টা লাগে। নতুন এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে গাড়িতে করে যেতে লাগবে মাত্র ১২-১৩ ঘণ্টা। ট্রাকে করে যেতে ১৮-২০ ঘণ্টা লাগবে।

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে লাগোয়া রাস্তার দু’পাশে ৯৩ টি এমন জায়গা থাকবে, যাতে এটিএম, হোটেল, খুচরা দোকান, ফুড কোর্ট, বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং পয়েন্ট এবং পেট্রল পাম্প থাকবে। এটাই হতে চলেছে ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে, যেখানে প্রতি ১০০ কিলোমিটারে ট্রমা সেন্টার ও হেলিপ্যাড থাকবে।

এক্সপ্রেসওয়ের ১ হাজার ৩৮০ কিলোমিটার রাস্তায় ২০ লাখ গাছ থাকবে। গাছে নিয়মিত পানি দেওয়া হবে। প্রতি ৫০০ মিটার অন্তর বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে ভারতে

আপডেট টাইম : ১২:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১