ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

সাতক্ষীরায় বাগান থেকে ছাত্রীর দেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার টিকেট গ্রামের তারক মন্ডলের সবজি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রীর নাম পূর্ণিমা দাস (১৬)। সে টিকেট গ্রামের শান্তি রঞ্জন দাসের মেয়ে। পরিবাবের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপঙ্কর বিশ্বাস ওই স্কুলছাত্রীর অভিভাবকের বরাত দিয়ে বলেন, পূর্ণিমা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ধারনা করা হচ্ছে কেউ তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী তারক মন্ডলের সবজি বাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।

নিহতের বাবা শান্তি রঞ্জন দাস জানান, পার্শ্ববর্তী এলাকার শিবু মন্ডলের ছেলে পার্থ মন্ডল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বখাটে পার্থ মন্ডলই তার মেয়েকে দেখা করার কথা বলে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে ডেকে ধর্ষণের পর হত্যা করেছে বলে তারা ধারনা করছেন। বখাটে পার্থ মন্ডলের সঙ্গে তার অন্য সহযোগীরা জড়িত থাকতে পারে বলেও তারা ধারনা করছেন।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ জানান, প্রেম ঘটিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

সাতক্ষীরায় বাগান থেকে ছাত্রীর দেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১