ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

মাতৃভূমিতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করে মাতৃভূমিতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া বিমানবন্দরের ম্যারিওট হোটেলে নাগরিক সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা বাংলাদেশি প্রবাসীরা মার্কিন নাগরিকদের পাশাপাশি দেশে বিনিয়োগ করতে পারেন।

তিনি বলেন, সরকার দেশের এবং বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন উদ্দীপনা প্যাকেজ ও অন্যান্য সুবিধা দিচ্ছে। সারাদেশে স্থাপন করা হচ্ছে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল। প্রবাসী বাংলাদেশি এবং আমেরিকানরা এ থেকে লাভবান হতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। প্রবাসীরা এতে আরও সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাইকে ভালো সুযোগ দিচ্ছি। প্রবাসীদের আরও সুবিধা (অন্যদের তুলনায়) দেওয়া হচ্ছে। সুতরাং এ সুযোগটি গ্রহণ করতে পারেন এবং বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে হেলসিঙ্কি হয়ে ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী। এখানে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে আগামীকাল সকালে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

মাতৃভূমিতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৭:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১