ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

যশোরে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

যশোর প্রতিনিধি : যশোরে মাদকের একটি মামলায় হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. মোস্তফা কামাল এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিউকিউটর বিমল কুমার রায়।

সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান শার্শা উপজেলার খড়িডাঙ্গা গ্রামের আবেদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় চাঁচড়া পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাটস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে হাফিজুর রহমান নামে একজন ভেসপা আরোহীকে আটক করে। পরে ভেসপায় তল্লাশি চালিয়ে আসনের নিচ থেকে ৪০ বোতল এবং সাইড বক্সের ভেতর থেকে আরও ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন টিএসআই রফিকুল ইসলাম আটক হাফিজুরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন। এই মামলার তদন্ত শেষে একই বছরের ২৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন থানার তৎকালীন এসআই অপূর্ব হাসান। মামলায় সাক্ষ্য-প্রমাণে আসামি হাফিজুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক তাকে সাজা দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

যশোরে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ১০:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১