ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মোদির সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালে প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মোদির সঙ্গে বৈঠকে সীমান্তবর্তী রাজ্যগুলোতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গ তুলতে পারেন মমতা।
গত সোমবার কলকাতা থেকে দিল্লি রওনা হওয়ার আগে এ কথা জানিয়েছিলেন তিনি। পাশাপাশি, জিএসটিসহ রাজ্যের পাওনা বকেয়া টাকার প্রসঙ্গও উঠে আসতে পারে।
তৃণমূল সূত্র জানিয়েছে, বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বিজেপির বিতর্কিত সংসদ সদস্য সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে বৈঠক করবেন মমতা। বিকাল সাড়ে ৩টায় সেই বৈঠক হবে বলে জানিয়েছে তৃণমূল।
তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর জুলাই মাসে প্রথম দিল্লি সফরে গিয়েছিলেন মমতা। তখনও প্রধামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
সোমবার চার দিনের সফরে দিল্লি গিয়েছেন মমতা। মঙ্গলবার কীর্তি আজাদ, অশোক তনওয়ার, পবন বর্মার মতো নেতারা মমতার উপস্থিতিতে যোগ দিয়েছেন তৃণমূলে। মঙ্গলবার মমতার সঙ্গে দেখা করেন কবি ও গীতিকার জাভেদ আখতার এবং সাবেক বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নিও। সূত্র : আনন্দবাজার অনলাইন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মোদির সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট টাইম : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১