ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

খুলনায় ডা. মুরাদের নামে মামলার আবেদন খারিজ

খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।

মঙ্গলবার বাদী পক্ষের শুনানি শেষে সিআরপিসি-২০৩ ধারা অনুযায়ী মামলাটি খারিজ করা হয়।
মামলার বাদী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সাধারণ সম্পাদক মোল্লা গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিম্ন আদালত মামলাটি খারিজ করে দিলেও আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব।

এর আগে রবিবার খুলনা থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে আদালত মামলার আবেদন গ্রহণ করে শুনানির দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ও নারী বিদ্বেষী বক্তব্য দেন। যা ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক শ্রেণি-গোষ্ঠির মধ্যে অসন্তোষ এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন আইনজীবীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

খুলনায় ডা. মুরাদের নামে মামলার আবেদন খারিজ

আপডেট টাইম : ০৪:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১