ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

গাড়ি দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী মালাইকা

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবরঃ এনডিটিভি

পুলিশ সূত্রে জানা গেছে, কপালে সামান্য আঘাত পেয়েছেন অভিনেত্রী। কিন্তু দেরি না করে চিকিৎসার জন্য মুম্বাই এর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ। তার পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

মালাইকা অরোরাকে রাতের জন্য পর্যবেক্ষণে রাখা হবে এবং আগামীকাল সকালে তিনি বাড়ি ফিরতে পারবেন, ভারতের অ্যাপোলো হাসপাতালে এক বিবৃতিতে জানিয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ে দিয়ে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকরা পালিয়ে গেছে ঘটনাস্থল থেকে। তাই তারা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানালেন পুলিশ কর্মকর্তা হরেশ কলসেকর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

গাড়ি দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী মালাইকা

আপডেট টাইম : ০৪:৩৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২