ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাংবাদিক হত্যার প্রধান আসামি নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

গত ১০ ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর বর্তমান ও সাবেক ৭ শীর্ষ কর্মকর্তার ওপর মানবাধিকার সম্পর্কিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এটাই প্রথম কোনো ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা।

বন্দুকযুদ্ধে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে জানায় জানান তিনি।

নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে তিনজন ও অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাংবাদিক হত্যার প্রধান আসামি নিহত

আপডেট টাইম : ০৯:৫৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২