ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আরও এক জেনারেল নিহত

চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আরও এক জেনারেল নিহত হয়েছেন। নিহত ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর অষ্টম সেনা কমান্ডে ডেপুটি কমান্ডার হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। রুশ জেনারেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ।

রোববার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা তাসকে বেগলভ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের সঙ্গে লড়াইয়ে জেনারেল ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভের নায়কোচিত মৃত্যু হয়েছে। তিনি তার জীবন উৎসর্গ করেছেন। ডনবাস অঞ্চলের শিশু, নারী এবং বয়স্করা আর খুব বেশি সময় বোমা বিস্ফোরণের শব্দ শুনবেন না।

এর আগেও ইউক্রেনে বেশ কয়েকজন রুশ জেনারেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইউক্রেন যুদ্ধে প্রায় ১৯ হাজার ৫শ সেনা হারিয়েছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তার কিছু চালান ইউক্রেনে আসতে শুরু করেছে। চলতি সপ্তাহে ইউক্রেনকে ৮০ কোটি ডলারের অতিরিক্ত সামরিক সহায়তার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি জানিয়েছিলেন যে, ইউক্রেনের পূর্বে রাশিয়ার প্রত্যাশিত ‘বৃহত্তর আক্রমণ’ মোকাবিলার জন্য তৈরি করা নতুন অস্ত্র এই সামরিক সহায়তায় অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে ইউক্রেনে সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়।

মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘অত্যন্ত স্পর্শকাতর’ অস্ত্র-সরঞ্জাম ইউক্রেনকে দিয়ে ‘সংঘাতে তেল ঢালা হচ্ছে’ যা ‘অপ্রত্যাশিত পরিণতি’ ডেকে আনতে পারে।

সূত্র: ফোর্বস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আরও এক জেনারেল নিহত

আপডেট টাইম : ০৮:৪৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২