ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

‘নতুন অস্ত্র’ পরীক্ষা করেছে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের উৎকণ্ঠা বাড়িয়ে দিয়ে নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশটি নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ জানায়, নতুন এই ট্যাকটিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। দীর্ঘ পাল্লার যুদ্ধের ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র নাটকীয়ভাবে উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়িয়ে তুলবে বলেও জানানো হয়।

জানা গেছে, সর্বোচ্চ নেতা কিম সামরিক বাহিনীকে প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার পর এই পরীক্ষা চালানো হয়। তবে কখন ও কোথায় এই পরীক্ষা চালানো হয় সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যখন পরমাণু কর্মসূচির বিরোধিতা করে উত্তর কোরিয়ার ওপর দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে তখন তার বিপরীতে অবস্থান নিয়ে পিয়ংইয়ং সরকার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি জোরদার করেছে। তারই অংশ হিসেবে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।

এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা দুইটা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যা ২৫ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যায় ও শব্দের চেয়ে চারগুণ বেশি গতিতে ১১০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

সোমবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর কথা রয়েছে। তার আগ মুহূর্তে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। মনে করা হচ্ছে এর মাধ্যমে উত্তর কোরিয়া দেশ দুটিকে বিশেষ বার্তা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

‘নতুন অস্ত্র’ পরীক্ষা করেছে উত্তর কোরিয়া

আপডেট টাইম : ০৮:৪৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২