ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইউক্রেনের সেনাঘাঁটি ধ্বংস করাই কি এবার রাশিয়ার লক্ষ্য?

ইউক্রেনের শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (১৮ এপ্রিল) এ দাবি করে মস্কো জানায়, রুশ সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি সেনাঘাঁটি ধ্বংস হয়েছে।

লভিভসহ ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র, রকেট ও বোমা হামলা চালানো হয়েছে বলেও জানায় রাশিয়া। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। খবর বিবিসির।

সোমবার (১৮ এপ্রিল) ইউক্রেনের লভিভ শহরের একটি টায়ার তৈরির কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সঙ্গে সঙ্গেই পুরো কারখানায় আগুন ধরে যায়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। লভিভ ছাড়াও এদিন খারখিভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে দফায় দফায় হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হয় অনেক ভবন।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ৩১৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মধ্যে অস্ত্র ও সামরিক সরঞ্জামের গুদাম রয়েছে। একই সঙ্গে রুশ বাহিনী ইউক্রেনের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

খারকিভ, ইরপিনসহ বিভিন্ন এলাকার ১৬টি সামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে মস্কো। কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ মস্কভায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে হামলা জোরদার করে মস্কো। তারই অংশ হিসেবে এ অভিযান।

এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পেতে তোড়জোড় শুরু করেছে ইউক্রেন। ইইউর সদস্যপদের জন্য একটি প্রশ্নমালা পূরণ করে জমা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন ইইউর সদস্যপদ প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারে বলেও জানান তিনি।

এদিকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের দুই নাগরিককে আটক করেছে রুশ বাহিনী। ইউক্রেনে আটক রাশিয়াপন্থি রাজনীতিক ভিক্টর মেদভেদচুকের সঙ্গে নিজেদের বিনিময়ের আহ্বান জানিয়েছেন তারা। এ জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে সহায়তা চেয়েছেন দুই ব্রিটিশ নাগরিক।

রাশিয়ার চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যারা ইউক্রেন ছেড়েছে তাদের অধিকাংশই নারী ও শিশু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইউক্রেনের সেনাঘাঁটি ধ্বংস করাই কি এবার রাশিয়ার লক্ষ্য?

আপডেট টাইম : ০৯:৩৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২