ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সৌদি রাজকুমারী লোল-ওয়াহ মারা গেছেন

রাজকুমারী লোল-ওয়াহ বিনতে ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। সোমবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে সৌদি রাজকীয় আদালত রাজকুমারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

রাজকুমারী লোল-ওয়াহ ছিলেন সৌদি বাদশাহ্ ফয়সাল এবং ইফফাত আল থুনয়ানের নয় সন্তানের একজন। তার মা ইফফাত তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তায়েফের একটি প্রাসাদে বসবাস করতেন। বাদশাহ্ ফয়সালের অন্য সন্তানদের মতো তিনিও বিদেশে পড়াশোনা করেন। লোল-ওয়াহ তার এক চাচাতো ভাই সৌদ বিন আবদুল মুহসিনকে বিয়ে করেছিলেন। কিন্তু ১০ বছর পর তাদের বিয়েবিচ্ছেদ হয়ে যায়।

রাজকুমারী লোল-ওয়াহ বিনতে ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদ সৌদি আরবের নারীদের কল্যাণে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি ১৯৭০ সাল থেকে রিয়াদে আল নাহদাহ ফিলানথ্রোপিক সোসাইটি ফর উইমেনের সদস্য ছিলেন। ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি সৌদি আরবের প্রথম বেসরকারি মহিলা উচ্চ বিদ্যালয় জেদ্দার দার আল হানান স্কুলের তত্ত্বাবধানে তার মা ইফফাতকে সহায়তা করেছিলেন।

২০০৭ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটি পাবলিক অধিবেশন চলাকালীন রাজকুমারী লোল-ওয়াহ সৌদি আরবের নারীদের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছিলেন। সৌদি নারীদের জন্য আরও বেশি অধিকারের দাবি উত্থাপন করার পাশাপাশি, তিনি সৌদি আরবের নারীদের সম্পর্কে পশ্চিমা দেশগুলোর বিদ্যমান ভুল ধারণার বিরুদ্ধেও কাজ করেন।

বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন রাজকুমারী লোল-ওয়াহ। তিনি সৌদি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে হংকংয়ে সৌদি ব্যবসায়ী নারীদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সৌদি রাজকুমারী লোল-ওয়াহ মারা গেছেন

আপডেট টাইম : ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২