ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কোভিডের নিষেধাজ্ঞার অবসানে ক্যালগারি বাসীদের আনন্দে মাতালেন চন্দন

কোভিডের নিষেধাজ্ঞা যখন শেষ হলো তখন তিন বন্ধু সন্ধ্যায় চায়ের আড্ডায় বসে ভাবলো ক্যালগারি বাসীদের আনন্দ দেবার জন্য কি করা যায়? তখন একজন বললো চন্দন (উইনিং ব্যান্ড) কে নিয়ে একক কনসার্ট করলে কেমন হয়? যেই বলা সেই কাজ, তখনই ফোন করা হয় চন্দন কে এবং তিনি রাজী হয়ে যান। ১৪ মে দিন ধার্য করা হয়।

কিনকোরা এলাকার একটি হলে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে শুরু হয়ে এ অনুষ্ঠান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। পুরো সময়টা ধরে চন্দন সমস্ত দর্শকদের মাতিয়ে রাখেন।

উইনিং ব্যান্ড এর বিখ্যাত গান ঐ দূর পাহাড়ের ধারে, ওগো সোনার মেয়ে, হৃদয় জুড়ে ইত্যাদি ছাড়াও হ্যাপি আখন্দ, আইয়ুব বাচ্চু, ফিডব্যাক ও রেনেসাঁ ব্যান্ডের বিখ্যাত কিছু গানও পরিবেশন করেন। তার মনোমুগ্ধকর পারফরমেন্স পুরোনো প্রজন্ম ছাড়াও নতুন প্রজন্মদেরও নাচতে ও গাইতে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানটির আয়োজকরা ছিলেন যথাক্রমে শাহ্ ওয়াহিদ ইকবাল, শিমুল ও মাহবুবুল হক খোকন। শব্দ ব্যাবস্থাপনায় ছিলেন ওপুস ক্রিয়েটিভ হাউস, অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর ছিলেন ডা. নিক (নিক রীয়েল এস্টেট)। দর্শকদের মতে অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, মার্জিত এবং সবদিক থেকে একটি সফল অনুষ্ঠান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কোভিডের নিষেধাজ্ঞার অবসানে ক্যালগারি বাসীদের আনন্দে মাতালেন চন্দন

আপডেট টাইম : ০৯:২৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২