ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

ইউক্রেনের স্টিল মিলে আটকেপড়া ২৬৪ সেনা উদ্ধার

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্টালে স্টিল মিলে আটকেপড়া ২৬৪ ইউক্রেনীয় সেনাসদস্যকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্য ৫৩ জন গুরুতর আহত রয়েছেন। খবর আনাদোলুর।

মারিউপোলের আজভস্টালে আটকে থাকা আহত যোদ্ধাদের বের করে নিতে রাশিয়ার সঙ্গে চুক্তি করে ইউক্রেন। এ চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে আহত যোদ্ধাদের বের হওয়ার সুযোগ দিল রাশিয়া।

ইউক্রেনের সেনাপ্রধান মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে জানান, উদ্ধার করা গুরুতর আহত ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২১১ জনকে ওলেনিভকা শহরের সরিয়ে নেয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট এক টেলিগ্রাম পোস্টে বলেন, আমরা আমাদের জতীয় বীরদের জীবিত দেখতে চাই। মাবিউপোলের স্টিল মিল থেকে আমাদের সেনাদের উদ্ধারের মাধ্যমে আমরা আমাদের নীতি সম্পর্কে সবাই ধারণা পেয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত যোদ্ধাদের রাশিয়ার নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

এ ব্যাপারে বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মারিউপোলের আজভস্টালের আহত সেনাদের উদ্ধার করতে ইউক্রেনের সেনা প্রতিনিধিদের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছে রাশিয়া। তাদের উদ্ধার করার সময় সব ধরনের হামলা বন্ধ রাখা হবে।

এদিকে মারিউপোলের আজভস্টালে প্রায় এক হাজার ইউক্রেনীয় সেনা ও আজভ ব্রিগেডের সদস্য আটকে আছেন। তাদের আত্মসমর্পণ করতে অনুরোধ জানিয়েছিল রাশিয়া। কিন্তু রাশিয়ার এ ডাকে সাড়া দেননি যোদ্ধারা।

তবে এরপর ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় আজভস্টালে অসংখ্য আহত সেনা পড়ে আছেন। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।

আর এসব আহত যোদ্ধাদের উদ্ধার করে নেয়ার জন্য আবেদন জানাতে থাকেন সেখানে আটকে থাকা অন্য যোদ্ধারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

ইউক্রেনের স্টিল মিলে আটকেপড়া ২৬৪ সেনা উদ্ধার

আপডেট টাইম : ১০:৪২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২