ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

চার বছর পর ফিরলেন রত্না

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা রত্নাকে সর্বশেষ দেখা গিয়েছিল চার বছর আগে, ‘টাইম মেশিন’ সিনেমায়। এরপর তাকে আর নতুন সিনেমার শুটিং করতে দেখা যায়নি। দীর্ঘ চার বছর পর আবারও নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটির নাম ‘কিশোর গ্যাংস্টার’। এতে রত্নার বিপরীতে নবাগত এক নায়ককে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন মোসাদ্দেক রহমান ফাগুন। বর্তমানে গাজীপুরে ছবির দৃশ্য ধারণ হচ্ছে।

চার বছর পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে রত্না বলেন, ‘বর্তমানে আমাদের চলচ্চিত্রের দূর অবস্থা। অনেক দিন ধরেই ভালো সিনেমা হচ্ছিল না। যার কারণে ভালো কাজের প্রস্তাব পাইনি বলে সিনেমার কাজ থেকে কিছুটা দূরে ছিলাম। তবে এ অঙ্গনের সবার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতাম। বর্তমানে সিনেমার অবস্থা পরিবর্তনের দিকে। ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। তাই ভালো একটি সিনেমা দিয়ে বিরতি ভেঙে আবারও কাজে ফিরলাম।

নতুন এই সিনেমা প্রসঙ্গে রত্না বলেন, ‘শহর ও গ্রামের গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। শহর থেকে গ্রামে এসে খালাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই। এ নিয়ে নানান কাণ্ড। তারপর কি হয় তা জানতে হলে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে হবে। বেশ কদিন ধরেই গাজীপুর শুটিং করছি। গান বাদে আজ আমার অংশের কাজ শেষ হচ্ছে। শিগগরিই গানের অংশের শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।’

কিশোর গ্যাংস্টার’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন রোবেকা রউফ, আনোয়ার সিরাজী, ডন প্রমুখ। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন রত্না।

এদিকে রত্না অভিনীত মুক্তির অপেক্ষায় জুয়েল ফারসির ‘অরুণ বরুণ কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, সরকারি অনুদানে ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’ সিনেমাগুলো। শিগগিরই সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

চার বছর পর ফিরলেন রত্না

আপডেট টাইম : ১০:৫২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২