ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, বৃষ্টিতেও নেতাকর্মীদের উপস্থিতি দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায়

দিনের দ্বিতীয় বলেই সাফল্য এবাদতের

দ্বিতীয় দিনের শেষটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ছিল ১৪৩ রান। তবে তৃতীয় দিনের শুরুতেই লঙ্কান ব্যাটার কাসুন রাজিথাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই শূন্য রানে রাজিথাকে তুলে নেন এবাদত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৪৪ রান, বাংলাদেশের প্রথম ইনিংস থেকে সফরকারীরা পিছিয়ে আছে ২২১ রানে।

টেস্ট ম্যাচে প্রতিটা দিনের শুরুর এক ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। বিশেষজ্ঞরা বলের, প্রথম এক ঘণ্টায় খেলাটা ধরে ফেলতে পারলে সারাটা দিন ভালো খেলা সম্ভব। তবে মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।

এর আগে ওয়ান ম্যান আর্মি হয়ে ক্রিজের একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আশা যাওয়া দেখেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের শুরুতে লিটনের বিদায়ের পরে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ।

ফলে তাকে মাঠ ছাড়তে হয়েছে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ নিয়ে। ৩৫৫ বল মোকাবিলায় ১৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। তার ইনিংসে ২১টি চারের মার ছিল। বাংলাদেশের ইনিংস থামে ৩৬৫ রানে।

এদিকে বল হাতে লঙ্কানদের ইনিংসে আলো ছড়িয়েছেন কাসুন রাজিথা ও অসিথা ফার্নান্দো। কাসুন রাজিথা নিয়েছেন ৫ উইকেট, যা তার টেস্ট ইতিহাসে প্রথম। আর অসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

দিনের দ্বিতীয় বলেই সাফল্য এবাদতের

আপডেট টাইম : ১০:১৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২