ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: গত বছর অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে বলিপাড়ায় হইচই ফেলে দেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেন আশিক বানায়া আপনে অভিনেত্রী। গতকাল এ বিষয়ে নানা পাটেকরকে ক্লিনচিট দিয়েছে মুম্বাই পুলিশ।

বম্বে টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তনুশ্রী দত্ত। তিনি বলেন, ‘এটি খুবই বিরক্তিকর, কারণ নানা পাটেকর অনেকদিন ধরেই ক্লিনচিট পাওয়ার চেষ্টা করছিলেন। আমি আগেও সাক্ষাৎকারে বলেছি, সাক্ষীদের হুমকি দেয়া হচ্ছে, তারা ভীত ও জবানবন্দি না দেয়ার জন্য তাদের বিভিন্নভাবে চাপ দেয়া হচ্ছে। আমাদের দশজন সাক্ষীর মধ্যে মাত্র এক-আধজনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অন্যরা হুমকি পেয়ে আর সামনে আগায়নি।’

তিনি আরো বলেন, ‘পুলিশ বলছে তারা সুনির্দিষ্ট প্রমাণ পায়নি। বিশ্বাসযোগ্য প্রমাণ কীভাবে দেয়া হবে, যেখানে অভিযুক্ত নিশ্চিত করে রেখেছেন পুলিশের কাছে কোনো প্রমাণ যাবে না। পুলিশ যাদের জবানবন্দি নিয়েছেন তারা সবাই তার (নানা পাটেকর) বন্ধু। ওই সময় শুটিং সেটে যারা উপস্থিত ছিলেন, সেখানে সত্যিই আমার কোনো বন্ধু ছিল না। এছাড়া সাক্ষীরা কেউ কিন্তু বলেননি— সেখানে কোনো ঘটনা ঘটেনি বরং বলেছেন, তারা মনে করতে পারছেন না।’

তনুশ্রীর দাবি, যেকোনো মূল্যে নিজেকে নির্দোষ প্রমাণ করে কাজে ফিরতে চান নানা পাটেকর। এই সাবেক মিস ইন্ডিয়া বলেন, ‘আপনি যখন কোনো কিছুতে কষ্ট পাবেন, সেটি থেকেই হতাশা তৈরি হয়। এই হেনস্তার মামলা থেকে বেশি কিছু প্রত্যাশা করিনি। আমার ধারণা, নানা পাটেকর যে কোনো মূল্যে বলিউডে ফিরতে চাইছেন। আর এখন, তিনি সবকিছু থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন। সৃষ্টিকর্তার বিচারই এখন আমার একমাত্র ভরসা। লড়াই চালিয়ে যাব।’

গত সেপ্টেম্বরে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন তনুশ্রী। তার অভিযোগ, ২০০৮ সালে হর্ন ওকে প্লিজ সিনেমার একটি গানে নানা পাটেকর তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এতে তিনি এতটাই অস্বস্তিবোধ করেছিলেন যে গানটি থেকে তাকে বেড়িয়ে যেতে হয়। তনুশ্রীর এই অভিযোগের পর থেকেই বলিউডে ‘মি টু’ আন্দোলন জোরাল হতে থাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

আপডেট টাইম : ১০:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯