ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, বৃষ্টিতেও নেতাকর্মীদের উপস্থিতি দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায়

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রিয়ালের

প্রতিশোধ নেয়া হলো না লিভারপুলের। চার বছর আগে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের বদলা নিতে পারেনি ইংলিশ জায়ান্টরা। ইউরোপ সেরা দুই ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে রিয়াল মাদ্রিদ।

ফাইনাল ১-০ গোলে জিতে নিজেদের ১৪তম শিরোপা জয় করে রিয়াল। দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের গোল।

শনিবার রাতে দুই দলের সমর্থকরা আগেই ফাইনাল দেখার জন্য প্যারিসে পৌঁছালেও অনেকেই বিনা টিকিটে মাঠে প্রবেশের চেষ্টা করেন। তাদের সামলাতে বেগ পেতে হয় পুলিশকে। ফলে, রাত ১টার বদলে দেড়টায় শুরু হয় ফাইনাল। ম্যাচ শুরুর আগ কিউবান পপস্টার কামিলা কাবেও স্টেডিয়াম মাতান তার পরিবেশনা দিয়ে।

তবে, শুরুর আগের উত্তেজনার ছিটেফোঁটাও দেখা যায়নি ম্যাচে। শুরু থেকেই রক্ষণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম ৩৪ মিনিট কোনো আক্রমণ করেনি তারা। লিভারপুল বার দুয়েক চড়াও হলেও সালাহ-মানেরা গোলের দেখা পায়নি রিয়ালের বেলজিয়ান শটস্টপার থিবো কোঁর্তোয়ার অতিমানবীয় ৯টি সেভ-এর কারণে।

প্রথমার্ধের ৪৩ মিনিটে ফরাসি তারকা করিম বেনজেমা বল জালে জড়ালেও ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে রেফারি অফসাইডের কারণে গোল বাতিল করেন। দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোল ছাড়াই।

বিরতি থেকে ফিরে স্টেডিয়ামে উপস্থিত হাজার পঞ্চাশেক দর্শককে উত্তেজনার স্বাদ দেন ভিনিসিয়াস জুনিয়র। এ ব্রাজিলিয়ানের গোলেই ৫৯ মিনিট লিড নেয় রিয়াল মাদ্রিদ। এরপর লিভারপুল ম্যাচে ফিরতে চাইলেও সালাহ-মানেদের কোনো সুযোগই দেয়নি লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রিয়ালের

আপডেট টাইম : ০৮:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২