ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পতনের মুখে ইউক্রেনের সেভেরোদভিনস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের সেভেরোদভিনস্ক শহরের গভীরে ঢুকে পড়েছে রুশ সেনারা। দোনবাস তথা লুহানস্ক ও দোনেৎস্ক-কে স্বাধীন করাই ইউক্রেনে বিশেষ অভিযানের মূল লক্ষ্য বলে রাশিয়া ঘোষণা করার পরপরই এই শহরে রুশ বাহিনীর অগ্রযাত্রার খবর এলো।

সোমবার লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই এ তথ্য জানিয়েছেন। দোনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদভিনস্কই সবচেয়ে বড় শহর, যার কিছু অংশ কিয়েভের নিয়ন্ত্রণে ছিল।

গভর্নর হাইদাই বলেন, পার্শ্ববর্তী লিসিচানস্ক শহর এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে। দুই শহরের মধ্যকার মূল সড়কে গোলাবর্ষণ করা হচ্ছে। তবে সড়কটি এখনো বন্ধ হয়ে যায়নি।

তিনি আরও বলেন, সেভেরোদভিনস্কে গ্যাস ও পানি নেই। এই পরিষেবা চালুর কোনো সম্ভাবনাও নেই। লুহানস্ক অঞ্চলের ১০ লাখ মানুষকে পানি সরবরাহ করা যাচ্ছে না।

এর আগে হাইদাই বলেছিলেন, সেভেরোদভিনস্কের উপকণ্ঠে প্রবেশ করা রুশ সেনাদের গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত হন, আহত হয়েছেন আরও পাঁচজন। শহরের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে তাঁরা ঢুকে পড়েছেন। তীব্র লড়াই চলছে। ইউক্রেনীয়দের জন্য এটি খুবই কঠিন পরিস্থিতি।

দোনবাসের দুই অঞ্চল অর্থাৎ লুহানস্ক ও দোনেৎস্ক-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দোনবাস অঞ্চলের বড় অংশ আগে থেকেই রুশ–সমর্থিত স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণে ছিল।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক সাক্ষাৎকারে বলেছেন, দোনবাসের স্বাধীনতাই এখন তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পতনের মুখে ইউক্রেনের সেভেরোদভিনস্ক

আপডেট টাইম : ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২